১৬ জন বুথ সভাপতি সহ ১৫০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে বীরভূমে ভাজপার ভাঙন চলছেই। শুক্রবার লাভপুরের কুরুন্নাহার গ্রাম পঞ্চায়েতের ১৫০০ ভাজপা নেতাকর্মী তৃণমূলে যোগ দিল। এর মধ্যে ভাজপার ১৬ জন বুথ সভাপতি রয়েছেন। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে এ বিষয়ে ফোন করা হলে তিনি বলেন , তিনি অসুস্থ।
দলত্যাগী ভাজপা নেতা কর্মীদের অভিযোগ, ভোট মেটার পর থেকে কোন নেতা একবারের জন্য খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি। তাহলে সেরকম দল করবো কেন যেখানে নেতাকর্মীদের বিপদে দলের নেতারা পাশে থাকবে না। উল্টো দিকে দেখুন মমতাকে, যেখানেই দলের কর্মীরা বিপদে পড়েছে সেখানে তিনি সশরীরে ছুটে গেছেন। কর্মীরা উনার প্রতি ভরসা ও আস্থা রেখেছে। নেতা-নেত্রী হতে গেলে মমতা ব্যানার্জির মত হতে হয়।
এত অপমান, গঞ্জনা, সবকিছু সহ্য করে দাঁতে দাঁত চেপে লড়াই করে সরকার তৈরি করেছেন। বিজেপির সাথে সমস্ত সর্ম্পক ছিন্ন করে সদ্য প্রাক্তন বিজেপির বুথ সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, আজ থেকে আমরা মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে উন্নয়নের স্বার্থে তৃনমুল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনৈতিক দলের সাথে থাকা মানে মানুষের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়া। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন , আগামী দিনে বাংলায় বিজেপির অস্তিত্ত খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে প্রত্যেক মানুষ পা মেলাবেন। সেটা শুধু সময়ের অপেক্ষা ।

Post a Comment